৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা

৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা হলো বাংলাদেশের ক্যাডার সার্ভিসে কাঙ্ক্ষিত ক্যারিয়ার গড়ার প্রথম ও অত্যন্ত মর্যাদাপূর্ণ ধাপ। ২০০ নম্বরের এই বহুনির্বাচনী (MCQ) পরীক্ষায় উত্তীর্ণ হতে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত ও মানসিক দক্ষতাসহ নির্ধারিত দশটি বিষয়ের বিস্তৃত পাঠ্যসূচির ওপর সুনির্দিষ্ট দখল থাকা প্রয়োজন। কাঙ্ক্ষিত সফলতা অর্জনে বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ, সঠিক সময় ব্যবস্থাপনা এবং নিয়মিত বিষয়ভিত্তিক অনুশীলনের মাধ্যমে একটি পরিকল্পিত প্রস্তুতি গড়ে তুলুন।

পূর্ণমান: 200
প্রশ্ন: 20
সময়: 120মি.
১ 🎯 MCQ সাধারণ বিজ্ঞান ভৌতবিজ্ঞান ↳ বলবিদ্যা, মহাকর্ষ, অভিকর্ষ, কাজ, ক্ষমতা, শক্তি, তরল ও বায়বীয় পদার্থ

যদি একটি গাড়ীর গতি দ্বিগুণ করা হয়, তবে গাড়ীটির গতিশক্তি পূর্বের গতিশক্তির কতগুণ হবে? [৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ০.৫
খ ২
গ ০.২৫
ঘ ৪
২ 🎯 MCQ সাধারণ বিজ্ঞান ভৌতবিজ্ঞান ↳ বলবিদ্যা, মহাকর্ষ, অভিকর্ষ, কাজ, ক্ষমতা, শক্তি, তরল ও বায়বীয় পদার্থ

একটি কঠিন ঘনক অর্ধেক পানির উপরে ও অর্ধেক পানির নিচে ভাসছে। আপনি যদি ঘনকটি পানির মধ্যে ২ সে.মি.গভীরে ঠেলে দেন এবং তারপর সেটিকে ছেড়ে দেন, তাহলে কি ঘটবে? [৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ঘনকটি পানির ২ সে.মি. গভীরে থাকবে
খ ঘনকটি সম্পূর্ণভাবে ডুবে যাবে
গ ঘনকটি আবার অর্ধেক ডুবে থাকা ও অর্ধেক ভেসে থাকা অবস্থায় ফিরে আসবে
ঘ ঘনকটি প্রথমে যতটুকু ভেসে ছিল তার চেয়ে উপরে উঠবে
৩ 🎯 MCQ সাধারণ বিজ্ঞান ভৌতবিজ্ঞান ↳ আলোক বিজ্ঞান, চৌম্বকত্ব, তড়িৎ

একটি আয়না থেকে একটি বস্তু আয়নার পৃষ্ঠ থেকে পৃষ্ঠের লম্ব বরাবর সেকেন্ডে ১০ সে.মি. বেগে চলতে শুরু করল। ৪ সেকেন্ড পর বস্তুটি ও তার প্রতিবিম্বের মধ্যে দূরত্ব কত হবে? [৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ৪০ সে.মি.
খ ১৬০ সে.মি.
গ ৮০ সে.মি.
ঘ ০ সে.মি.
৪ 🎯 MCQ সাধারণ বিজ্ঞান জীববিজ্ঞান ↳ ক্রমবিকাশ, কোষ, টিস্যু, জীনতত্ত্ব, অনুজীববিদ্যা

ভাইরাস সম্পর্কে কোন্ বিবৃতিটি সঠিক? [৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক এদের যেকোনো সিনথেটিক নিউট্রিয়েন্ট মিডিয়ামে কালচার করা যায়
খ এদের জেনেটিক উপাদান হিসেবে ডিএনএ এবং আরএনএ থাকে
গ এরা এক ধরণের অন্তঃকোষীয় পরজীবী
ঘ ভাইরাস হল অণুবীক্ষণিক জীবন্ত প্রাণী
৫ 🎯 MCQ সাধারণ বিজ্ঞান রসায়ন বিজ্ঞান ↳ এসিড ক্ষার লবণ (অর্ধেক), রাসায়নিক ক্রিয়া, তড়িৎ কোষ, জৈব ও অজৈব যৌগ, প্রাত্যহিক জীবনে রসায়ন

লিথিয়াম-আয়ন ব্যাটারির সম্পর্কে কোন্ বিবৃতিটি মিথ্যা? [৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক Ni-Cd ব্যাটারির তুলনায় এদের শক্তির ঘনত্ব বেশি
খ এতে লিথিয়াম কোবাল্ট অক্সাইড ক্যাথোড ব্যবহার করা হয়
গ 'মেমরি এফেক্ট'-এর কারণে এদের পর্যায়ক্রমিক সম্পূর্ণ ডিসচার্জের প্রয়োজন হয়
ঘ এখানে অতিরিক্ত চার্জিং-এর ফলে আগুন লাগতে পারে
৬ 🎯 MCQ সাধারণ বিজ্ঞান জীববিজ্ঞান ↳ ক্রমবিকাশ, কোষ, টিস্যু, জীনতত্ত্ব, অনুজীববিদ্যা

কোন্‌ টিস্যু পেশীকে হাড়ের সাথে সংযুক্ত রাখে? [৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক তরুণাস্থি
খ লিগামেন্ট
গ টেন্ডন
ঘ অ্যারিওলার টিস্যু
৭ 🎯 MCQ সাধারণ বিজ্ঞান রসায়ন বিজ্ঞান ↳ এসিড ক্ষার লবণ (অর্ধেক), রাসায়নিক ক্রিয়া, তড়িৎ কোষ, জৈব ও অজৈব যৌগ, প্রাত্যহিক জীবনে রসায়ন

'গ্রে-হাইড্রোজেন'-এর তুলনায় 'গ্রীন-হাইড্রোজেনের' সুবিধা হল - [৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক এটি উৎপাদন করা সস্তা
খ এতে কার্বন নিঃসরণ প্রায় শূন্য হয়
গ এটি সংরক্ষণ এবং পরিবহন করা সহজ
ঘ প্রতি একক আয়তনে এর শক্তি ঘনত্ব বেশি
৮ 🎯 MCQ সাধারণ বিজ্ঞান জীববিজ্ঞান ↳ মানবদেহ, রক্ত

একজন টাইপ-১ ডায়াবেটিক রোগীর ক্ষেত্রে কোন্‌ বক্তব্যটি সঠিক? [৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক নির্দিষ্ট কোষের ইনসুলিন প্রতিরোধিতা
খ বিটা কোষগুলির অটো-ইমিউন ধ্বংসের কারণে অগ্ন্যাশয় অপর্যাপ্ত ইনসুলিন তৈরি করে
গ অগ্ন্যাশয়ের আলফা কোষ দ্বারা গ্লুকাগনের অতিরিক্ত উৎপাদন
ঘ প্রো-ইনসুলিন থেকে ইনসুলিনে রূপান্তরে ত্রুটি
৯ 🎯 MCQ সাধারণ বিজ্ঞান ভৌতবিজ্ঞান ↳ আলোক বিজ্ঞান, চৌম্বকত্ব, তড়িৎ

জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ (JWST) মূলতঃ তড়িৎ-চুম্বকীয় বর্ণালীর কোন্ অংশে মহাবিশ্ব পর্যবেক্ষণ করার জন্য ডিজাইন করা হয়েছে? [৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক অবলোহিত অঞ্চল
খ দৃশ্যমান এবং নিকট-অবলোহিত অঞ্চল
গ অতিবেগুনী এবং দৃশ্যমান অঞ্চল
ঘ এক্স-রে এবং গামা-রে অঞ্চল
১০ 🎯 MCQ সাধারণ বিজ্ঞান ভৌতবিজ্ঞান ↳ ইলেকট্রনিক্স, দৈনন্দিন জীবনে পদার্থবিজ্ঞান, আধুনিক পদার্থবিজ্ঞান

পারমাণবিক চুল্লিতে 'মডারেটরের' প্রাথমিক কাজ হলো: [৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক অতিরিক্ত নিউট্রন শোষণ এবং চেইন বিক্রিয়া নিয়ন্ত্রণ
খ চুল্লির কেন্দ্রে উৎপন্ন তাপ স্থানান্তর করে শীতল করা
গ দ্রুতগতি সম্পন্ন নিউট্রনগুলোকে ধীরগতি করে ফিশনের সম্ভাবনা বাড়ানো
ঘ ক্ষতিকারক গামা বিকিরণ থেকে সুরক্ষা প্রদান
১১ 🎯 MCQ সাধারণ বিজ্ঞান ভৌতবিজ্ঞান ↳ ইলেকট্রনিক্স, দৈনন্দিন জীবনে পদার্থবিজ্ঞান, আধুনিক পদার্থবিজ্ঞান

কোনটি মাইক্রোওয়েভ ওভেনের কার্যনীতিকে সর্বোত্তমভাবে বর্ণনা করতে পারে? [৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক উচ্চ তাপ বিকিরণ এবং খাদ্য কণাগুলিতে পরিবহন
খ খাদ্য কণাগুলিতে ইনফ্রা-রেড বিকিরণ এবং শোষণ
গ পানির অণুগুলির ইন্ডাকশন হিটিং
ঘ ঘূর্ণনের কারণে ডাই-ইলেকট্রিক হিটিং
১২ 🎯 MCQ সাধারণ বিজ্ঞান জীববিজ্ঞান ↳ মানবদেহের প্রতিরক্ষা, খাদ্য ও পুষ্টি, পরিবেশ

'কোভিড-১৯'-এর জন্য তৈরি টিকা কীভাবে কাজ করে? [৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক রোগ প্রতিরোধ ক্ষমতা উদ্দীপিত করার জন্য দুর্বল ভাইরাসের একটি রূপ প্রবর্তন করে
খ পরিশোধিত ভাইরাল প্রোটিনের সাবইউনিট প্রবিষ্ট করানোর মাধ্যমে
গ হোস্ট কোষে জেনেটিক উপাদান বহন করার জন্য একটি ভাইরাস ঘটিত বাহক ব্যবহার করে
ঘ mRNA সরবরাহ করে যা হোস্ট কোষ গুলোকে একটি ভাইরাল প্রোটিন তৈরির নির্দেশ দেয়
১৩ 🎯 MCQ সাধারণ বিজ্ঞান ভৌতবিজ্ঞান ↳ আলোক বিজ্ঞান, চৌম্বকত্ব, তড়িৎ

MRI কোন্ নীতিতে কাজ করে? [৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক শরীরের ত্রি-মাত্রিক চিত্র তৈরি করতে এক্স-রে ব্যবহার করে
খ তেজস্ক্রিয় ট্রেসার দ্বারা নির্গত গামা-রে সনাক্তের মাধ্যমে
গ শক্তিশালী চুম্বক এবং রেডিও তরঙ্গ ব্যবহার করে ইমেজ তৈরির মাধ্যমে
ঘ উচ্চ ফ্রিকোয়েন্সি শব্দ তরঙ্গ ব্যবহার করে ইমেজ তৈরির মাধ্যমে
১৪ 🎯 MCQ সাধারণ বিজ্ঞান ভৌতবিজ্ঞান ↳ ইলেকট্রনিক্স, দৈনন্দিন জীবনে পদার্থবিজ্ঞান, আধুনিক পদার্থবিজ্ঞান

কোন্ বাঙালি বিজ্ঞানী কৃষ্ণগহ্বর নিয়ে গবেষনা করেছেন? [৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ড. কুদরত-ই-খুদা
খ কাজী মোতাহার হোসেন
গ জামাল নজরুল ইসলাম
ঘ অতীশ দীপংকর
১৫ 🎯 MCQ সাধারণ বিজ্ঞান জীববিজ্ঞান ↳ ক্রমবিকাশ, কোষ, টিস্যু, জীনতত্ত্ব, অনুজীববিদ্যা

কোনটির দেহে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম নেই? [৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক শৈবাল
খ ছত্রাক
গ ভাইরাস
ঘ ব্যাকটেরিয়া
১৬ 🎯 MCQ সাধারণ বিজ্ঞান রসায়ন বিজ্ঞান ↳ পদার্থের অবস্থা, পরমাণুর গঠন, ধাতব পদার্থ

পরমাণু চুল্লীতে সচরাচর কোন্‌ জ্বালানী ব্যবহার করা হয়? [৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ইউরেনিয়াম-২৩৫
খ ইউরেনিয়াম-২৩৮
গ থোরিয়াম-১৩২
ঘ প্লুটোনিয়াম-২৪০
১৭ 🎯 MCQ সাধারণ বিজ্ঞান রসায়ন বিজ্ঞান ↳ এসিড ক্ষার লবণ (অর্ধেক), রাসায়নিক ক্রিয়া, তড়িৎ কোষ, জৈব ও অজৈব যৌগ, প্রাত্যহিক জীবনে রসায়ন

কাগজের প্রধান রাসায়নিক উপাদান কোনটি? [৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক লিগনিন
খ রেজিন
গ হেমি সেলুলোজ
ঘ সেলুলোজ
১৮ 🎯 MCQ সাধারণ বিজ্ঞান ভৌতবিজ্ঞান ↳ ইলেকট্রনিক্স, দৈনন্দিন জীবনে পদার্থবিজ্ঞান, আধুনিক পদার্থবিজ্ঞান

একটি NPN ট্রানজিস্টরে, প্রধান চার্জ বাহক হলো- [৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক হোল
খ ইলেকট্রন
গ প্রোটন
ঘ আয়ন
১৯ 🎯 MCQ সাধারণ বিজ্ঞান আধুনিক বিজ্ঞান ↳ পৃথিবী সৃষ্টির ইতিহাস, বিবর্তন, বিভিন্ন কালচার

‘এপিকালচার’ কোন বিষয় নিয়ে আলোচনা করে? [৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক গুটিপোকা এবং রেশম
খ মৌমাছি এবং মধু
গ মৎস চাষ
ঘ তামাক চাষ
২০ 🎯 MCQ সাধারণ বিজ্ঞান ভৌতবিজ্ঞান ↳ বলবিদ্যা, মহাকর্ষ, অভিকর্ষ, কাজ, ক্ষমতা, শক্তি, তরল ও বায়বীয় পদার্থ

বস্তুর ওজন পৃথিবীর কোন্ স্থানে সবচেয়ে বেশি? [৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক মেরু অঞ্চল
খ নিরক্ষীয় অঞ্চল
গ একটি পাহাড়ের চূড়ায়
ঘ পৃথিবীর কেন্দ্রে