চাকরির পরীক্ষার প্রশ্ন সমাধান

বিসিএস, ব্যাংক, শিক্ষক নিয়োগ ও বিভিন্ন প্রতিষ্ঠানের বিগত পরীক্ষার নির্ভুল সমাধান ও প্রতিষ্ঠান ভিত্তিক প্রশ্ন আর্কাইভ।

গণিত এর প্রশ্নসমূহ মোট 2210 টি
৮৭৭ ✍️ লিখিত গণিত পাটিগণিত ↳ লাভ-ক্ষতি

খ. একজন বিক্রেতা একটি পণ্য ৩০% ছাড় দিয়ে বিক্রয় করায় তার ১৬% লোকসান হলো। পণ্যটি ১০% ছাড়ে বিক্রি করলে তার কত ক্ষতি বা লাভ হবে? [জুডিসিয়াল অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ২০২৬]

আদর্শ সমাধান ও উত্তরপত্র
১৬% ক্ষতিতে বিক্রয়মূল্য = (১০০ - ১৬) = ৮৪ টাকা
৩০% ছাড়ে বিক্রয়মূল্য (১০০ - ৩০) = ৭০ টাকা
বিক্রয়মূল্য ৭০ টাকা হলে ধার্যমূল্য ১০০ টাকা
" ১ " " " ১০০ / ৭০
" ৮৪ " " " (১০০ × ৮৪) / ৭০ = ১২০ টাকা

ধার্যমূল্য ১২০ টাকা হলে, ১০% ছাড়ে বিক্রয়মূল্য = (১২০ - ১২০ × ১০/১০০) = ১০৮ টাকা
নির্ণেয় লাভ (১০৮ - ১০০) = ৮ টাকা

উত্তর: ৮% বা ৮ টাকা লাভ।
৮৭৮ ✍️ লিখিত গণিত পাটিগণিত ↳ অনুপাত ও সমানুপাত

ক. ৬০ লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত ৭ : ৩। ঐ মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে অনুপাত ৩ : ৭ হবে? [জুডিসিয়াল অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ২০২৬]

আদর্শ সমাধান ও উত্তরপত্র
অনুপাতটির রাশিদ্বয়ের যোগফল = (৭ + ৩) = ১০
কেরোসিনের পরিমাণ = (৬০ × ৭/১০) = ৪২ লিটার
পেট্রোলের পরিমাণ = (৬০ × ৩/১০) = ১৮ লিটার

মনেকরি, মিশ্রণটিতে x লিটার পেট্রোল মেশাতে হবে
প্রশ্নমতে, ৪২ : (১৮ + x) = ৩ : ৭
বা, ৪২ / (১৮ + x) = ৩ / ৭
বা, ৫৪ + ৩x = ২৯৪
বা, ৩x = ২৯৪ - ৫৪
বা, x = ২৪০ / ৩
∴ x = ৮০ লিটার

উত্তর: ৮০ লিটার।
৮৭৯ 🎯 MCQ গণিত বীজগণিত ↳ বীজগণিতীয় সূত্রাবলি ও মান নির্ণয়

$2x + \frac{2}{x} = 3$ হলে, $x^2 + \frac{1}{x^2}$ এর মান কত? [বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন (মেডিকেল অফিসার) ২০২৬]

ক 1/4
খ 4
গ 1/8
ঘ 8
৮৮০ 🎯 MCQ গণিত বীজগণিত ↳ বীজগণিতীয় সূত্রাবলি ও মান নির্ণয়

যদি $a^4 + a^2b^2 + b^4 = 3$ এবং $a^2 + ab + b^2 = 3$ হয় তবে, $a^2 + b^2$ এর মান কত? [বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন (মেডিকেল অফিসার) ২০২৬]

ক 5
খ 8
গ 2
ঘ 12
৮৮১ 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ পরিমাপ

পাঁচ কিলোমিটার একটি জায়গা কত বর্গমিটারের সমান হবে? [বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন (মেডিকেল অফিসার) ২০২৬]

ক 5 হাজার বর্গমিটার
খ 50 লক্ষ বর্গমিটার
গ 50 হাজার বর্গমিটার
ঘ 5 লক্ষ বর্গমিটার
৮৮২ 🎯 MCQ গণিত বীজগণিত ↳ সমীকরণ

দুই অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 9; অঙ্ক দুইটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে তা প্রদত্ত সংখ্যা হতে 45 কম হবে। সংখ্যাটি কত? [বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন (মেডিকেল অফিসার) ২০২৬]

ক 63
খ 27
গ 36
ঘ 72
৮৮৩ 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ সংখ্যা

তিনটি ধারাবাহিক জোড় পূর্ণসংখ্যার যোগফল 54। ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো। [বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন (মেডিকেল অফিসার) ২০২৬]

ক 18
খ 16
গ 14
ঘ 12
৮৮৪ 🎯 MCQ গণিত বীজগণিত ↳ সমীকরণ

ক ও খ এর কাছে মোট 147 টাকা, খ ও গ এর কাছে মোট 173 টাকা এবং ক ও গ এর কাছে 150 টাকা আছে। ক এর কাছে কত টাকা আছে? [বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন (মেডিকেল অফিসার) ২০২৬]

ক 62
খ 65
গ 68
ঘ 72
৮৮৫ 🎯 MCQ গণিত বীজগণিত ↳ সমীকরণ

একটি সংখ্যার দ্বিগুণ তার বর্গের থেকে 8 কম। সংখ্যাটি নিচের কোনটি? [বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন (মেডিকেল অফিসার) ২০২৬]

ক -5
খ 6
গ 4
ঘ -3
৮৮৬ 🎯 MCQ গণিত বীজগণিত ↳ সমীকরণ

আজ শিমির জন্মদিন। এক বছর পর সে দশ বছর আগের বয়সের দ্বিগুণ হবে। শিমির বর্তমান বয়স কত? [বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন (মেডিকেল অফিসার) ২০২৬]

ক 14
খ 16
গ 19
ঘ 21
৮৮৭ 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ গড়

একটি বিদ্যালয়ের দশম শ্রেণির একটি পরীক্ষায় জন ছাত্রের বাংলায় প্রাপ্ত মোট নম্বর 1950 এবং একই পরীক্ষায় অন্য একজন নতুন ছাত্রের গণিতে প্রাপ্ত নম্বর 34 যোগ করায় প্রাপ্ত নম্বরের গড় 1 কমে গেল। নতুন ছাত্রসহ ক্লাসের মোট ছাত্রের সংখ্যা কত? [বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন (মেডিকেল অফিসার) ২০২৬]

ক 26
খ 28
গ 30
ঘ 31
৮৮৮ 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ শতকরা

ক/খ একটি ভগ্নাংশের লব 20% বৃদ্ধি করে হর 10% কমানো হয় তবে ভগ্নাংশটি 16/21 হলে ক/খ কত? [বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন (মেডিকেল অফিসার) ২০২৬]

ক 4/7
খ 3/5
গ 5/7
ঘ 7/2