প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৮ [সেট-9573]

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন ‘প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ২০১৮ [সেট-৯৫৭৩]’ পরীক্ষাটি বাংলাদেশের শিক্ষক নিয়োগ পরীক্ষার ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ ও কাঙ্ক্ষিত একটি পর্ব। এই পরীক্ষায় সাধারণত বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান—এই চারটি মূল বিষয়ের ওপর এমসিকিউ (MCQ) পদ্ধতিতে প্রশ্ন করা হয়ে থাকে, যা একজন প্রার্থীর মৌলিক জ্ঞান ও বুদ্ধিমত্তার সঠিক মূল্যায়ন করে। প্রতিযোগিতামূলক এই লড়াইয়ে সফলতা পেতে বিগত বছরের প্রশ্ন সমাধানের পাশাপাশি সিলেবাস অনুযায়ী নিয়মিত রিভিশন এবং টাইম ম্যানেজমেন্টের ওপর বিশেষ জোর দেওয়া উচিত। আত্মবিশ্বাস ও সঠিক প্রস্তুতিই আপনাকে কাঙ্ক্ষিত শিক্ষকতা পেশার স্বপ্ন পূরণের এক ধাপ কাছাকাছি নিয়ে যাবে।

পূর্ণমান: 80
প্রশ্ন: 19
সময়: 60মি.
১ 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

‘দিবারাত্রির কাব্য' কার লেখা? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৮ [সেট-9573]]

ক বন্দে আলী মিয়া
খ গোলাম মোস্তফা
গ সুফিয়া কামাল
ঘ মানিক বন্দ্যোপাধ্যায়
২ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বাংলা ভাষারীতি

'লম্ফ-প্রদান করিল'-এর চলিত রূপ কোনটি? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৮ [সেট-9573]]

ক লাফ প্রদান করল
খ লাফ দিল
গ লম্ফ দিল
ঘ লম্ফ প্রদান করল
৩ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ সন্ধি

‘মনীষা' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৮ [সেট-9573]]

ক মনি + ঈষা
খ মনস + ঈষা
গ মনঃ + ঈষা
ঘ মনী + ইষা
৪ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বাক্য সংকোচন / সংক্ষেপণ

'কর্মে যাহার ক্লান্তি নাই' এই বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কি? [২১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ক্লান্তিহীন
খ অক্লান্ত
গ অক্লান্ত কর্মী
ঘ অবিশ্রাম
৫ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ সমার্থক শব্দ

‘ধীমান' শব্দটির অর্থ কি? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৮ [সেট-9573]]

ক প্রজ্ঞাবান
খ বুদ্ধিমান
গ নিরীহ
ঘ শান্ত
৬ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ লিঙ্গ

কোনটি উভয়লিঙ্গ বাচক শব্দ? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৮ [সেট-9573]]

ক সৈন্য
খ প্রিয়
গ মানুষ
ঘ টেবিল
৭ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বাক্য সংকোচন / সংক্ষেপণ

'যার আগমনের কোন তিথি নেই' তাকে বলা হয় : [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৮ [সেট-9573]]

ক তীর্থযাত্রী
খ আগন্তুক
গ অতিথি
ঘ তিথিহীন
৮ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বিপরীত শব্দ

'সংশয়'- এর বিপরীতার্থক শব্দ কোনটি? [১১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক নির্ভয়
খ বিস্ময়
গ প্রত্যয়
ঘ দ্বিধা
৯ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ

সংযোগজ্ঞাপন সর্বনাম কোনটি? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৮ [সেট-9573]]

ক কিছু
খ স্বয়ং
গ যে
ঘ তাবৎ
১০ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ সমার্থক শব্দ

‘বৃক্ষ' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৮ [সেট-9573]]

ক বিটপী
খ শিখরী
গ বনানী
ঘ পাদপ
১১ 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

'অনীল বাগচীর একদিন' উপন্যাসটির রচয়িতা কে? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৮ [সেট-9573]]

ক সৈয়দ শামসুল হক
খ হুমায়ূন আহমেদ
গ সেলিনা হোসেন
ঘ হুমায়ুন আজাদ
১২ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বানান শুদ্ধিকরণ

কোনটি সঠিক বানান? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৮ [সেট-9573]]

ক নিশীথিনী
খ নিশিথিনি
গ নিশিথিনী
ঘ নীশিথিনী
১৩ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বিভিন্ন শব্দের প্রতিশব্দ

'কপোত' শব্দটির সঠিক অর্থ কোনটি? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৮ [সেট-9573]]

ক বক
খ ময়ূর
গ কবুতর
ঘ কোকিল
১৪ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বিরাম বা যতি চিহ্ন

সম্বোধনের পর কোন চিহ্ন বসে? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৮ [সেট-9573]]

ক দাঁড়ি
খ কমা
গ কোন চিহ্নই নয়
ঘ সেমিকোলন
১৫ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বানান শুদ্ধিকরণ

কোন বানানটি সঠিক নয়? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৮ [সেট-9573]]

ক ষান্মাসিক
খ সান্মাসিক
গ ষাণ্মাসিক
ঘ ষান্মাসিক
১৬ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বাগধারা

'হাড় হাভাতে'-বাগধারাটির অর্থ কোনটি? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৮ [সেট-9573]]

ক হতভাগ্য
খ ক্ষুধার্ত
গ রোগা
ঘ দরিদ্র
১৭ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বাগধারা

'ইতর বিশেষ' বাগধারাটির অর্থ কি? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৮ [সেট-9573]]

ক অতিশয় অভদ্র
খ অপদার্থ
গ পার্থক্য
ঘ অভদ্র
১৮ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বাংলা ভাষারীতি

নিচের কোনটি চলিত রীতির শব্দ? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৮ [সেট-9573]]

ক তুলা
খ শুকনো
গ পড়িল
ঘ সহিত
১৯ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ সারাংশ ও সারমর্ম

সারাংশে নিচের কোনটির প্রয়োজন নেই? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৮ [সেট-9573]]

ক সরলতা
খ অলঙ্কার
গ সংক্ষেপণ
ঘ প্রাঞ্জলতা