প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৮ [সেট-9573]

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন ‘প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ২০১৮ [সেট-৯৫৭৩]’ পরীক্ষাটি বাংলাদেশের শিক্ষক নিয়োগ পরীক্ষার ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ ও কাঙ্ক্ষিত একটি পর্ব। এই পরীক্ষায় সাধারণত বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান—এই চারটি মূল বিষয়ের ওপর এমসিকিউ (MCQ) পদ্ধতিতে প্রশ্ন করা হয়ে থাকে, যা একজন প্রার্থীর মৌলিক জ্ঞান ও বুদ্ধিমত্তার সঠিক মূল্যায়ন করে। প্রতিযোগিতামূলক এই লড়াইয়ে সফলতা পেতে বিগত বছরের প্রশ্ন সমাধানের পাশাপাশি সিলেবাস অনুযায়ী নিয়মিত রিভিশন এবং টাইম ম্যানেজমেন্টের ওপর বিশেষ জোর দেওয়া উচিত। আত্মবিশ্বাস ও সঠিক প্রস্তুতিই আপনাকে কাঙ্ক্ষিত শিক্ষকতা পেশার স্বপ্ন পূরণের এক ধাপ কাছাকাছি নিয়ে যাবে।

পূর্ণমান: 80
প্রশ্ন: 20
সময়: 60মি.
১ 🎯 MCQ গণিত বীজগণিত ↳ বীজগণিতীয় সূত্রাবলি ও মান নির্ণয়

$\frac{x}{y}$ এর সাথে কত যোগ করলে যোগফল $\frac{2y}{x}$ হবে? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৮ [সেট-9573]]

ক $(2x^2 + y^2)/xy$
খ $(x^2 - y^2)/xy$
গ $(2y^2 - x^2)/xy$
ঘ $(a^2 - 2y^2)/xy$
২ 🎯 MCQ গণিত বীজগণিত ↳ বীজগণিতীয় সূত্রাবলি ও মান নির্ণয়

x + y = 12 ও x - y = 8 হলে, xy এর মান কত? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৮ [সেট-9573]]

ক 60
খ 30
গ 20
ঘ 40
৩ 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ লসাগু ও গসাগু

দুটি সংখ্যার ল. সা. গু. এবং এর গুণফল সংখ্যা দুটির— [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৮ [সেট-9573]]

ক ভাগফলের সমান
খ গড়ের সমান
গ কোনোটিই নয়
ঘ গুণফলের সমান
৪ 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ অনুপাত ও সমানুপাত

৭,৫০০ টাকা ১ : ২ : ৩ : ৪ : ৫ অনুপাতে ভাগ করলে বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য হবে? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৮ [সেট-9573]]

ক ৩০০০
খ ২০০০
গ ২৫০০
ঘ ২৬০০
৫ 🎯 MCQ গণিত বীজগণিত ↳ উৎপাদকে বিশ্লেষণ

$7p^2 - p - 8$ এর একটি উৎপাদক হবে- [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৮ [সেট-9573]]

ক 7p
খ 8 - 7p
গ 7p - 8
ঘ p - 4
৬ 🎯 MCQ গণিত জ্যামিতি ↳ ত্রিভুজ

কোনো ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থকোণ তিনটির সমষ্টি কত? [৩২তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (স্পেশাল-মুক্তিযোদ্ধা)]

ক ১৮০°
খ ১৫০°
গ ২৭০°
ঘ ৩৬০°
৭ 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ সংখ্যা

৫/৩ এর ১/৫ ÷ ১/৯ = কত? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৮ [সেট-9573]]

ক ৫
খ ৩
গ ৪
ঘ ৬
৯ 🎯 MCQ গণিত জ্যামিতি ↳ ত্রিভুজ

একটি বাড়ি ৪০ ফুট উঁচু। একটি মইয়ের তলদেশ মাটিতে বাড়িটির দেয়াল থেকে ৯ ফুট দূরে রাখা আছে। উপরে মইটি বাড়িটির ছাদ ছুঁয়ে আছে। মইটি কত ফুট লম্বা? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৮ [সেট-9573]]

ক ৪৫
খ ৪২
গ ৪১
ঘ ৪৭
১০ 🎯 MCQ গণিত পাটিগণিত

একটি কলম ও একটি বইয়ের মূল্য একত্রে ৯৫ টাকা। কলমটির মূল্য ১৫ টাকা বেশি ও বইটির মূল্য ১৪ টাকা কম হলে কলমটির মূল্য বইটির মূল্য এর দ্বিগুণ হতো। বইটির মূল্য কত? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৮ [সেট-8161]]

ক ৪৯ টাকা
খ ৪৬ টাকা
গ ৫০ টাকা
ঘ কোনটিই নয়
১১ 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ গড়

১০০ জন শিক্ষার্থীর পরিসংখ্যানে গড় নম্বর ৭০, এদের মধ্যে ৬০
জন ছাত্রীর গড় নম্বর ৭৫ হলে, ছাত্রদের গড় নম্বর কত?
[প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৮ [সেট-9573]]

ক ৬০.৫
খ ৬৫.৫
গ ৬২.৫
ঘ ৫৫.৫
১২ 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ ঐকিক নিয়ম

যে পরিমাণ খাদ্যে ২০০ জন লোকের ২০ সপ্তাহ চলে ঐ পরিমাণ খাদ্যে কতজন লোকের ৮ সপ্তাহ চলবে? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৮ [সেট-9573]]

ক ৩০০ জন
খ ৫০০ জন
গ ৪০০ জন
ঘ ৬০০ জন
১৩ 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ সংখ্যা

একটি বাঁশের ১/৪ অংশ কাঁদায়, ৩/৫ অংশ পানিতে এবং অবশিষ্ট ৩ মিটার পানির উপরে আছে। বাঁশটির দৈর্ঘ্য কত? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৮ [সেট-9573]]

ক ১৫ মিটার
খ ১৬ মিটার
গ ১২ মিটার
ঘ ২০ মিটার
১৪ 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ শতকরা

চাউলের মূল্য ২০% বৃদ্ধি পাওয়াতে ৭৫০ টাকায় পূর্বাপেক্ষা ৫ কেজি চাল কম পাওয়া গেল । ১ কেজি চালের পূর্বমূল্য কত ছিল? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৮ [সেট-9573]]

ক ৫০
খ ২৫
গ ৩৫
ঘ ৪৫
১৫ 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ সংখ্যা

কোন সংখ্যার বর্গমূলের সাথে ১০ যোগ করলে যোগফল ৪ এর বর্গ হবে? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৮ [সেট-9573]]

ক ৩৬
খ ৯
গ ১৬
ঘ ২৫
১৬ 🎯 MCQ গণিত বীজগণিত ↳ বীজগণিতীয় সূত্রাবলি ও মান নির্ণয়

$a^2 + \frac{1}{a^2} = 2$ হলে $a - \frac{1}{a} =$ কত? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৮ [সেট-9573]]

ক 0
খ 1
গ 2
ঘ 3
১৭ 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ লসাগু ও গসাগু

সর্বমোট কত সংখ্যক গাছ হলে একটি বাগানে ৭, ১৪, ২১, ৩৫, ৪২ সারিতে গাছ লাগালে একটিও কম বা বেশী হবে না? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৯ (৩য় ধাপ-২) [সেট-3697]]

ক ক) ২৩০
খ খ) ২৪০
গ গ) ২১০
ঘ ঘ) ২২০
১৮ 🎯 MCQ গণিত বীজগণিত ↳ বীজগণিতীয় সূত্রাবলি ও মান নির্ণয়

০.০০১/(০.১ × ০.১) = কত? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৮ [সেট-9573]]

ক ০.০১
খ ০.১
গ ১.১
ঘ ০.০০১
১৯ 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ সুদকষা/মুনাফা

৫০০ টাকার ৪ বছরের সুদ এবং ৬০০ টাকার ৫ বছরের সুদ একত্রে ৫০০ টাকা হলে সুদের হার কত? [১৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (স্পেশাল-শিক্ষা)]

ক ৫%
খ ৬%
গ ১০%
ঘ ১২%
২০ 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ লাভ-ক্ষতি

টাকায় ৫টি মার্বেল বিক্রয় করায় ১২% ক্ষতি হয়। ১০% লাভ করতে হলে টাকায় কয়টি বিক্রয় করতে হবে? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৮ [সেট-9573]]

ক কোনটিই নয়
খ ৪টি
গ ৩টি
ঘ ২টি