বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন (মেডিকেল অফিসার) ২০২৬

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের 'মেডিকেল অফিসার' পদে নিয়োগ পরীক্ষাটি চিকিৎসকদের জন্য একটি অত্যন্ত সম্মানজনক ও লোভনীয় ক্যারিয়ার গড়ার সুযোগ। সাধারণত এই পরীক্ষায় মেডিকেল সায়েন্সের মূল বিষয়গুলোর পাশাপাশি সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা যাচাইয়ের জন্য এমসিকিউ (MCQ) পদ্ধতিতে প্রশ্ন করা হয়ে থাকে। সফল হতে হলে এমবিবিএস সিলেবাসের ওপর গভীর দখল এবং বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণের মাধ্যমে মানসম্মত প্রস্তুতি নেওয়া অত্যন্ত জরুরি। আত্মবিশ্বাস ও সঠিক পরিকল্পনা নিয়ে এই প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিন, আপনার সাফল্য নিশ্চিত হোক।

পূর্ণমান: 40
প্রশ্ন: 40
সময়: 60মি.
১ 🎯 MCQ সাধারণ বিজ্ঞান আধুনিক বিজ্ঞান ↳ পৃথিবী সৃষ্টির ইতিহাস, বিবর্তন, বিভিন্ন কালচার

জেনারেশন বিটা যুগ শুরু হয় কবে থেকে? [বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন (মেডিকেল অফিসার) ২০২৬]

ক ১ জানুয়ারি ২০২৫
খ ১ জানুয়ারি ২০২০
গ ১ জানুয়ারি ২০২৪
ঘ ১ জানুয়ারি ২০১৯
২ 🎯 MCQ বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশের জাতীয় অর্জন ও অন্যান্য

তামাবিল সীমান্তের সাথে ভারতের কোন শহরটি অবস্থিত? [৩২তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (স্পেশাল-মুক্তিযোদ্ধা)]

ক করিমগঞ্জ
খ খোয়াই
গ পেট্রাপল
ঘ ডাউকি
৩ 🎯 MCQ বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশের জাতীয় অর্জন ও অন্যান্য

দেশের প্রথম মেট্রোরেল MRT Line-6 এর মোট স্টেশন কয়টি? [বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন (মেডিকেল অফিসার) ২০২৬]

ক 14
খ 16
গ 18
ঘ 20
৪ 🎯 MCQ বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশের জাতীয় অর্জন ও অন্যান্য

রামপাল বিদ্যুৎকেন্দ্রটি কোন জেলায় অবস্থিত? [বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন (মেডিকেল অফিসার) ২০২৬]

ক বাগেরহাট
খ রংপুর
গ ফরিদপুর
ঘ রাঙ্গামাটি
৫ 🎯 MCQ আন্তর্জাতিক বিষয়াবলী আন্তর্জাতিক সংঘঠনসমূহ: রাজনৈতিক প্রতিষ্ঠানাদি, বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনা প্রবাহ

লিওনেল মেসি কত বার বিশ্ব ফুটবলের গৌরবময় পুরস্কার ব্যালন ডি'অর লাভ করেন? [বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন (মেডিকেল অফিসার) ২০২৬]

ক ৬ বার
খ ৮ বার
গ ৭ বার
ঘ ৫ বার
৬ 🎯 MCQ ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা অঞ্চলভিত্তিক ভৌত পরিবেশ

পদ্মা নদী কোথায় মেঘনা নদীর সাথে মিশেছে? [বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন (মেডিকেল অফিসার) ২০২৬]

ক কুমিল্লা
খ চাঁদপুর
গ ভৈরব
ঘ নরসিংদী
৭ 🎯 MCQ আন্তর্জাতিক বিষয়াবলী বৈশ্বিক ইতিহাস: আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা (সংবাদ মাধ্যম, দেশ পরিচিতি, রাজধানী, মুদ্রা, ভাষা ও পার্লামেন্ট)

কোনটি দক্ষিণ এশিয়ার দেশ নয়? [বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন (মেডিকেল অফিসার) ২০২৬]

ক আফগানিস্তান
খ মায়ানমার
গ মালদ্বীপ
ঘ ভুটান
৮ 🎯 MCQ আন্তর্জাতিক বিষয়াবলী আন্তর্জাতিক সংঘঠনসমূহ: জাতিসংঘ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর কোথায়? [বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন (মেডিকেল অফিসার) ২০২৬]

ক জেনেভা
খ নিউইয়র্ক
গ ভিয়েনা
ঘ রোম
৯ 🎯 MCQ আন্তর্জাতিক বিষয়াবলী বৈশ্বিক ইতিহাস: আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা (সংবাদ মাধ্যম, দেশ পরিচিতি, রাজধানী, মুদ্রা, ভাষা ও পার্লামেন্ট)

স্লোভেনিয়ার রাজধানীর নাম কী? [বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন (মেডিকেল অফিসার) ২০২৬]

ক লুব্লিয়ানা
খ মিউনিখ
গ ব্লেড
ঘ লিসবন
১০ 🎯 MCQ আন্তর্জাতিক বিষয়াবলী বৈশ্বিক ইতিহাস: প্রাচীন সভ্যতা ও সাম্রাজ্যসমূহ, গুরুত্বপূর্ণ ঘটনাবলী (যুদ্ধ ও বিপ্লব)

নেপালে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় কোন সালে? [বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন (মেডিকেল অফিসার) ২০২৬]

ক ১৯৯০
খ ২০০৭
গ ২০০৮
ঘ ২০২০
১১ 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ শতকরা

ক/খ একটি ভগ্নাংশের লব 20% বৃদ্ধি করে হর 10% কমানো হয় তবে ভগ্নাংশটি 16/21 হলে ক/খ কত? [বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন (মেডিকেল অফিসার) ২০২৬]

ক 4/7
খ 3/5
গ 5/7
ঘ 7/2
১২ 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ গড়

একটি বিদ্যালয়ের দশম শ্রেণির একটি পরীক্ষায় জন ছাত্রের বাংলায় প্রাপ্ত মোট নম্বর 1950 এবং একই পরীক্ষায় অন্য একজন নতুন ছাত্রের গণিতে প্রাপ্ত নম্বর 34 যোগ করায় প্রাপ্ত নম্বরের গড় 1 কমে গেল। নতুন ছাত্রসহ ক্লাসের মোট ছাত্রের সংখ্যা কত? [বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন (মেডিকেল অফিসার) ২০২৬]

ক 26
খ 28
গ 30
ঘ 31
১৩ 🎯 MCQ গণিত বীজগণিত ↳ সমীকরণ

আজ শিমির জন্মদিন। এক বছর পর সে দশ বছর আগের বয়সের দ্বিগুণ হবে। শিমির বর্তমান বয়স কত? [বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন (মেডিকেল অফিসার) ২০২৬]

ক 14
খ 16
গ 19
ঘ 21
১৪ 🎯 MCQ গণিত বীজগণিত ↳ সমীকরণ

একটি সংখ্যার দ্বিগুণ তার বর্গের থেকে 8 কম। সংখ্যাটি নিচের কোনটি? [বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন (মেডিকেল অফিসার) ২০২৬]

ক -5
খ 6
গ 4
ঘ -3
১৫ 🎯 MCQ গণিত বীজগণিত ↳ সমীকরণ

ক ও খ এর কাছে মোট 147 টাকা, খ ও গ এর কাছে মোট 173 টাকা এবং ক ও গ এর কাছে 150 টাকা আছে। ক এর কাছে কত টাকা আছে? [বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন (মেডিকেল অফিসার) ২০২৬]

ক 62
খ 65
গ 68
ঘ 72
১৬ 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ সংখ্যা

তিনটি ধারাবাহিক জোড় পূর্ণসংখ্যার যোগফল 54। ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো। [বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন (মেডিকেল অফিসার) ২০২৬]

ক 18
খ 16
গ 14
ঘ 12
১৭ 🎯 MCQ গণিত বীজগণিত ↳ সমীকরণ

দুই অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 9; অঙ্ক দুইটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে তা প্রদত্ত সংখ্যা হতে 45 কম হবে। সংখ্যাটি কত? [বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন (মেডিকেল অফিসার) ২০২৬]

ক 63
খ 27
গ 36
ঘ 72
১৮ 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ পরিমাপ

পাঁচ কিলোমিটার একটি জায়গা কত বর্গমিটারের সমান হবে? [বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন (মেডিকেল অফিসার) ২০২৬]

ক 5 হাজার বর্গমিটার
খ 50 লক্ষ বর্গমিটার
গ 50 হাজার বর্গমিটার
ঘ 5 লক্ষ বর্গমিটার
১৯ 🎯 MCQ গণিত বীজগণিত ↳ বীজগণিতীয় সূত্রাবলি ও মান নির্ণয়

যদি $a^4 + a^2b^2 + b^4 = 3$ এবং $a^2 + ab + b^2 = 3$ হয় তবে, $a^2 + b^2$ এর মান কত? [বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন (মেডিকেল অফিসার) ২০২৬]

ক 5
খ 8
গ 2
ঘ 12
২০ 🎯 MCQ গণিত বীজগণিত ↳ বীজগণিতীয় সূত্রাবলি ও মান নির্ণয়

$2x + \frac{2}{x} = 3$ হলে, $x^2 + \frac{1}{x^2}$ এর মান কত? [বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন (মেডিকেল অফিসার) ২০২৬]

ক 1/4
খ 4
গ 1/8
ঘ 8