১ ✍️ লিখিত গণিত জ্যামিতি ↳ চতুর্ভুজ ও বহুভুজ

যদি $A(3, 4)$, $B(-4, 2)$, $C(6, -1)$ এবং $D(k, 3)$ ধনাত্মক দিক বিবেচনায় বিন্দু হয় এবং $ABCD$ চতুর্ভুজের ক্ষেত্রফল $ABC$ ত্রিভুজের ক্ষেত্রফলের তিনগুণ হয়, তবে $k$ এর মান কত? [সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ২০২৬]

আদর্শ সমাধান ও উত্তরপত্র
দেওয়া আছে, বিন্দুগুলো ঘড়ির কাঁটার বিপরীত দিকে (ধনাত্মক দিক বিবেচনায়) আবর্তিত: $A(3, 4)$, $B(-4, 2)$, $C(6, -1)$ এবং $D(k, 3)$।

প্রথমে, $\triangle ABC$ এর ক্ষেত্রফল নির্ণয় করি:
$\triangle ABC \text{ এর ক্ষেত্রফল} = \frac{1}{2} \begin{vmatrix} 3 & -4 & 6 & 3 \\ 4 & 2 & -1 & 4 \end{vmatrix}$
$= \frac{1}{2} [ (3 \times 2 + (-4) \times (-1) + 6 \times 4) - (4 \times (-4) + 2 \times 6 + (-1) \times 3) ]$
$= \frac{1}{2} [ (6 + 4 + 24) - (-16 + 12 - 3) ]$
$= \frac{1}{2} [ 34 - (-7) ] = \frac{1}{2} (34 + 7) = \frac{41}{2} \text{ বর্গ একক}$

এখন, $ABCD$ চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করি:
$ABCD \text{ চতুর্ভুজের ক্ষেত্রফল} = \frac{1}{2} \begin{vmatrix} 3 & -4 & 6 & k & 3 \\ 4 & 2 & -1 & 3 & 4 \end{vmatrix}$
$= \frac{1}{2} [ (3 \times 2 + (-4) \times (-1) + 6 \times 3 + k \times 4) - (4 \times (-4) + 2 \times 6 + (-1) \times k + 3 \times 3) ]$
$= \frac{1}{2} [ (6 + 4 + 18 + 4k) - (-16 + 12 - k + 9) ]$
$= \frac{1}{2} [ (28 + 4k) - (5 - k) ]$
$= \frac{1}{2} (28 + 4k - 5 + k) = \frac{1}{2} (23 + 5k) \text{ বর্গ একক}$

প্রশ্নমতে,
$ABCD \text{ চতুর্ভুজের ক্ষেত্রফল} = 3 \times \triangle ABC \text{ এর ক্ষেত্রফল}$
$\R→ \frac{1}{2} (23 + 5k) = 3 \times \frac{41}{2}$
$\R→ 23 + 5k = 123$
$\R→ 5k = 123 - 23$
$\R→ 5k = 100$
$\R→ k = \frac{100}{5} = 20$

উত্তর: $k$ এর মান $20$।
২ 🎯 MCQ গণিত জ্যামিতি ↳ পরিমিতি

একটি আয়তাকার জমির উপর একটি $50 \times 48$ বর্গফুটের শেড $10\% $ জায়গা ঢাকতে পারে। উক্ত আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত বর্গফুট? [সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ২০২৬]

ক ১২০০০
খ ২৪০০০
গ ৪৮০০০
ঘ ২১৬০০০
৩ 🎯 MCQ গণিত জ্যামিতি ↳ বৃত্ত

$\pi$ (পাই) একটি বৃত্তের কোন দুটি পরিমাপের অনুপাত? [সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ২০২৬]

ক পরিধি/ব্যাসার্ধ
খ ব্যাস/ব্যাসার্ধ
গ পরিধি/জ্যা
ঘ পরিধি/ব্যাস
৪ 🎯 MCQ গণিত জ্যামিতি ↳ চতুর্ভুজ ও বহুভুজ

যে সামান্তরিকের ১টি কোণ সমকোণ তাকে কী বলে? [সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ২০২৬]

ক আয়ত
খ রম্বস
গ ট্রাপিজিয়াম
ঘ কোনটিই নয়
৫ 🎯 MCQ গণিত জ্যামিতি ↳ বিন্দু, রেখা ও কোণ

যদি একই রেখার উপর অবস্থিত দুটি সন্নিহিত কোণ পরস্পর সমান হয় তবে কোণ দুটি- [সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ২০২৬]

ক সরলকোণ
খ পূরক কোণ
গ সূক্ষ্মকোণ
ঘ সমকোণ
৬ 🎯 MCQ গণিত জ্যামিতি ↳ বৃত্ত

বৃত্তের উপরস্থ কোন বিন্দুতে কয়টি স্পর্শক আঁকা যায়? [সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ২০২৬ (স্থগিতকৃত)]

ক ১টি
খ ২টি
গ ৩টি
ঘ ৪টি
৭ 🎯 MCQ গণিত জ্যামিতি ↳ পরিমিতি

একটি রম্বসের কর্ণদ্বয় ৪০ সে.মি. ও ৬০ সে.মি.। রম্বসটির ক্ষেত্রফল কত বর্গ সে.মি.? [সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ২০২৬ (স্থগিতকৃত)]

ক ২৪০০
খ ১২০০
গ ১৪৪
ঘ ৩৬০০
৮ 🎯 MCQ গণিত জ্যামিতি ↳ ত্রিভুজ

একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য ৬° হলে ক্ষুদ্রতম কোণের মান কত? [সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ২০২৬ (স্থগিতকৃত)]

ক ৩২°
খ ৩৮°
গ ৪২°
ঘ ৪৮°
৯ 🎯 MCQ গণিত জ্যামিতি ↳ চতুর্ভুজ ও বহুভুজ

রম্বসের কর্ণদ্বয়ের অর্ন্তগত কোণ কত? [সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ২০২৬ (স্থগিতকৃত)]

ক ৪৫°
খ ৯০°
গ ১২০°
ঘ ১৮০°
১০ 🎯 MCQ গণিত জ্যামিতি ↳ ঘন জ্যামিতি

গোলকের কেন্দ্র কয়টি? [সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ২০২৬ (স্থগিতকৃত)]

ক ১টি
খ ২টি
গ ৩টি
ঘ ৪টি
১১ ✍️ লিখিত গণিত জ্যামিতি ↳ পরিমিতি

একটি আয়তাকার ঘনবস্তু ৪৮ বর্গমিটার ভূমির উপর দণ্ডায়মান। এর উচ্চতা ৩ মিটার এবং কর্ণ ১৩ মিটার। আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য ও প্রস্থ কত? [সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা ২০২৪]

আদর্শ সমাধান ও উত্তরপত্র
দেওয়া আছে,
আয়তাকার ঘনবস্তুর উচ্চতা, $c = ৩$ মি.
এবং কর্ণ $= ১৩$ মি.
মনেকরি,
আয়তাকার ঘনবস্তুটির দৈর্ঘ্য $= a$ মি.
এবং প্রস্থ $= b$ মি.
∴ ভূমির ক্ষেত্রফল $= ab$
এবং কর্ণ $= \sqrt{a^2 + b^2 + c^2}$
প্রশ্নমতে, $ab = ৪৮ \dots\dots\dots$ (i)
এবং $\sqrt{a^2 + b^2 + c^2} = ১৩$
$\R→ \sqrt{a^2 + b^2 + ৩^২} = ১৩$
$\R→ a^2 + b^2 + ৯ = (১৩)^২$ [উভয় পক্ষে বর্গ করে পাই]
$\R→ a^2 + b^2 = ১৬৯ - ৯$
$\R→ a^2 + b^2 = ১৬০ \dots\dots\dots$ (ii)

এখন, আমরা জানি,
$(a + b)^2 = a^2 + 2ab + b^2 = (a^2 + b^2) + 2ab$
$= ১৬০ + (২ \times ৪৮) = ১৬০ + ৯৬ = ২৫৬$
$\R→ a + b = \sqrt{২৫৬} \R→ a + b = ১৬ \dots\dots\dots$ (iii)

আবার,
$(a - b)^2 = a^2 - 2ab + b^2 = (a^2 + b^2) - 2ab$
$= ১৬০ - (২ \times ৪৮) = ১৬০ - ৯৬ = ৬৪$
$\R→ a - b = \sqrt{৬৪} \R→ a - b = ৮ \dots\dots\dots$ (iv)

(iii) + (iv) করে পাই,
$2a = ২৪ \R→ a = ১২$
∴ (iii) হতে পাই,
$১২ + b = ১৬ \R→ b = ১৬ - ১২ = ৪$

∴ আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য $= ১২$ মিটার এবং প্রস্থ $= ৪$ মিটার।
১২ ✍️ লিখিত গণিত জ্যামিতি ↳ বৃত্ত

বৃত্তের ব্যাস চারগুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে? [সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা ২০২৪]

আদর্শ সমাধান ও উত্তরপত্র
মনেকরি,
বৃত্তটির ব্যাস $= 2r$
∴ ব্যাসার্ধ $= \frac{2r}{2} = r$
∴ ক্ষেত্রফল $= \pi r^2$
আবার, বৃত্তটির ব্যাস চারগুণ বৃদ্ধি পেলে,
নতুন বৃত্তের ব্যাস $= 4 \times 2r = 8r$
∴ ব্যাসার্ধ $= \frac{8r}{2} = 4r$
∴ ক্ষেত্রফল $= \pi \times (4r)^2 = \pi \times 16r^2 = 16 \times \pi r^2 = 16 \times \text{১ম বৃত্তের ক্ষেত্রফল}$
অর্থাৎ বৃত্তের ব্যাস চারগুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল ১৬ গুণ বৃদ্ধি পাবে।
১৩ 🎯 MCQ গণিত জ্যামিতি ↳ পরিমিতি

একটি সমবৃত্ত ভূমিক বেলনের উচ্চতা ১০ মি. এবং ভূমির ব্যাসার্ধ ৭ মি. হলে এর সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল কত? [যুব উন্নয়ন অধিদপ্তর (অফিস সহায়ক) ২০২৬]

ক $২৩৬\pi$ বর্গমি.
খ $২৩৬$ বর্গ মি.
গ $৭৪৭\pi$ বর্গমি.
ঘ $৭৪৭$ বর্গ মি.
১৪ 🎯 MCQ গণিত জ্যামিতি ↳ পরিমিতি

একটি সরল রেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ঐ সরল রেখার এক-পঞ্চমাংশের উপরে অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের কতগুণ? [যুব উন্নয়ন অধিদপ্তর (অফিস সহায়ক) ২০২৬]

ক ১৬
খ ২৫
গ ২২৫
ঘ ১২৫
১৫ 🎯 MCQ গণিত জ্যামিতি ↳ ত্রিভুজ

সমকোণী ত্রিভুজের অতিভুজ $x$ এবং অপর একটি বাহু $y$ হলে অন্য বাহুর দৈর্ঘ্য কত? [যুব উন্নয়ন অধিদপ্তর (অফিস সহায়ক) ২০২৬]

ক $x^2 + y^2$
খ $\sqrt{x^2 + y^2}$
গ $\sqrt{x^2 - y^2}$
ঘ $x^2 - y^2$
১৬ 🎯 MCQ গণিত জ্যামিতি ↳ পরিমিতি

একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য ৪ সে.মি. প্রস্থ ৪ সে.মি. ও উচ্চতা ৪ সে.মি. হলে ঘনবস্তুটির সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল কত? [যুব উন্নয়ন অধিদপ্তর (অফিস সহায়ক) ২০২৬]

ক ১৯৮ বর্গ সে.মি.
খ ১৯৬ বর্গ সে.মি.
গ ৯৮ বর্গ সে.মি.
ঘ ৯৬ বর্গ সে.মি.
১৭ 🎯 MCQ গণিত জ্যামিতি ↳ পরিমিতি

একটি রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য যথাক্রমে ১০ মি. ও ১২ মিটার, রম্বটির ক্ষেত্রফল কত? [যুব উন্নয়ন অধিদপ্তর (অফিস সহায়ক) ২০২৬]

ক ৬০ বর্গ মি.
খ ১২০ বর্গ মি.
গ ২৪০ বর্গ মি.
ঘ ৩০ বর্গ মি.
১৮ 🎯 MCQ গণিত জ্যামিতি ↳ পরিমিতি

একটি বাক্সের দৈর্ঘ্য ২ মিটার, প্রস্থ ১ মিটার ৫০ সে.মি. এবং উচ্চতা ১ মিটার। বাক্সটির আয়তন কত? [যুব উন্নয়ন অধিদপ্তর (অফিস সহায়ক) ২০২৬]

ক ৩০ ঘনমিটার
খ ৩০০ ঘন সে.মি.
গ ৩০০০০০০ ঘন সে.মি.
ঘ ৩০০০০০ ঘন সে.মি.
১৯ 🎯 MCQ গণিত জ্যামিতি ↳ পরিমিতি

একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ৪০ মিটার ও প্রস্থ ৩০ মিটার ৩০ সে.মি. হলে ক্ষেত্রটির ক্ষেত্রফল কত? [যুব উন্নয়ন অধিদপ্তর (অফিস সহায়ক) ২০২৬]

ক ২৪২৪ বর্গ মি.
খ ১২২৪ বর্গ মি.
গ ১২১২ বর্গ মি.
ঘ ২৪১২ বর্গ মি.
২০ 🎯 MCQ গণিত জ্যামিতি ↳ বৃত্ত

১৩ সেমি ব্যাসার্ধবিশিষ্ট কোন বৃত্তের কেন্দ্র হতে ২৪ সেমি দীর্ঘ জ্যা এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত সেমি? [সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ২০১৯]

ক ৪ সেমি
খ ৮ সেমি
গ ৫ সেমি
ঘ ৭ সেমি